মিরসরাইয়ে ধর্ষণের পর অজ্ঞাত এক যুবতীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ধর্ষণের পর এক যুবতীকে হত্যা করে দুর্বৃত্তরা গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার পুলিশ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনার্দনপুর গ্রাম থেকে ওই অজ্ঞাত যুবতীর (২৬) লাশ উদ্ধার করে।মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম জানান, খবর পেয়ে দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গত মঙ্গলবার রাতের যেকোনো সময় তাঁকে ধর্ষণ করে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সুরতহাল শেষে ধর্ষণের বিভিন্ন আলামত পাওয়া গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, মৃত যুবতীর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।