মিরসরাইয়ে নয় দিন ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ের করেরহাট বাইতুন নূর হাফেজিয়া মাদ্রাসা ও আবাসিক এতিমখানার ছাত্র মো. নাছির উদ্দিনকে (১৫) নয় দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে নিখোঁজ ছাত্র নাছিরের চাচা মো. মতিন মিরসরাই থানায় গত বুধবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নাছির উপজেলার করেরহাট ইউনিয়নের সরকারতালুক গ্রামের মৃত মো. আলমগীর হোসেনের ছেলে।মো. মতিন জানান, মো. নাছির উদ্দিন করেরহাট বাইতুন নূর হাফেজিয়া মাদ্রাসার এতিমখানায় থেকে পড়ালেখা করত। তার বাবা মো. আলমগীর হোসেনের মৃত্যুর পর তাকে পড়ালেখার জন্য এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছিল। সে মাদ্রাসায় কোরআনে হাফেজ বিষয়ের ছাত্র ছিল। ১৩ সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটায় ফজরের নামাজ পড়তে মাদ্রাসা থেকে বের হয়। এরপর সে আর ফিরে আসেনি।মো. মতিন জানান, কেউ নাছিরের সন্ধান পেলে ০১৮১৮০৩৩৭৩০ নন্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।