মিরসরাইয়ে পাঁচ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাঈন উদ্দীন জানান, অগ্নিকাণ্ডে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানসহ মালামালের ক্ষতি প্রায় কোটি টাকা ছাড়িয়ে যাবে। মিরসরাইয়ে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতিবছর মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে তিনি জানান। তিনি মিরসরাইয়ে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান।ছাগলনাইয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাহমুদুল হক জানান, বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।স্থানীয় ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে পাঁচটি দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে।