মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে পানিতে ডুবে রাশেদুল আলম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী দীঘিরপাড় এলাকার জুলফিকার আলমের ছেলে রাশেদুল দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে সে নিখোঁজ হয়ে যায়। পরে পার্শ্ববর্তী পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখে।