মিরসরাইয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে পানিতে ডুবে মোহামঞ্চদ মাসুম (১০) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার মায়ানী ইউনিয়নের সৈদালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহামঞ্চদ মাসুম সৈদালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ও একই এলাকার জহুরুল হকের ছেলে।জানা গেছে, মাসুম বিদ্যালয় থেকে ফিরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। ধারণা করা হচ্ছে, পুকুরের ঘাট থেকে সিটকে পড়ে গভীর পানিতে সে তলিয়ে যায়। পরে প্রতিবেশীরা তার মৃত লাশ উদ্ধার করে।