মিরসরাইয়ে পাহারাদারকে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহারাদারকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত প্রায় তিনটায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় দুর্বৃত্তরা খামার লুট করতে না পেরে খামারে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। দুর্বৃত্তের হামলায় আহত হন পাহারাদার শম্ভু দাশ (৫৫)।
খামারের মালিক প্রকাশ চৌধুরী জানান, পূর্ব হিঙ্গুলী গ্রামের হিঙ্গুলী খালের পশ্চিম পাশে তাঁর একটি খামার রয়েছে। খামারে গরু, ছাগল ও হাঁস-মুরগি রয়েছে। খামারটির পাহারাদার হিসেবে শম্ভু দাশ নিয়োজিত ছিলেন। গত বৃহস্পতিবার গভীর রাতে মুখোশ পরা একদল দুর্বৃত্ত খামার লুটের চেষ্টা চালায়। এ সময় পাহারাদার তাদের প্রতিরোধের চেষ্টা করলে তারা পাহারাদারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে খামারে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পাহারাদার শম্ভু দাশকে চিকিৎসা দেওয়া হচ্ছে।