মিরসরাইয়ে পাহাড়ি খাদে বাস, নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আজ সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের লোহার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি ফেনী থেকে ওই এলাকার পাহাড়ি রাস্তা ধরে খাগড়াছড়ি যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট নিচে গভীর খাদে পড়ে যায় বাসটি। এ সময় ঘটনাস্থলেই মারা গেছেন পাঁচজন। স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত অবস্থায় আরও অন্তত ২০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জোড়ারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিপুল দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।