মিরসরাইয়ে পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে জার্মানির তৈরি একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ধৃত সন্ত্রাসীরা একটি প্রাইভেটকারযোগে লক্ষ্মীপুর যাচ্ছিল। গতকাল শনিবার ভোর ছয়টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কমড়দিয়া গ্রামের মোহামঞ্চদ ইব্রাহীমের ছেলে মোহামঞ্চদ সুমন (২৮), একই উপজেলার পোদ্দারবাজার এলাকার মোহামঞ্চদ রশিদের ছেলে মোহামঞ্চদ আলম (৩৮) ও কারের চালক চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা এলাকার নূর মিয়ার ছেলে নূর আলম (২০)। নিজামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গতকাল ভোরে মহাসড়কের নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের (নম্বর কুষ্টিয়া-খ ১১-০০০৪) গতি রোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় কারের মধ্যে থাকা মো. আলমের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি ভর্তি জার্মানির (পিস্তলের গায়ে লেখা ওয়েস্ট জার্মানি) তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও মো. সুমনের কাছে থাকা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গুলির গায়ে কেএফ লেখা আছে।