মিরসরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গত সোমবার রাতে বিভিন্ন মামলার ৪৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) সৈয়দ ইকবাল আলী ও মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) ইফতেখার হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মধ্যম মঘাদিয়ার জহির উদ্দিন, গড়িয়াইশের রিপন, বামনসুন্দর এলাকার জাকির হোসেন, ভূঞা গ্রামের মিয়াধন, ভবানীর আবদুল হাই, পূর্ব পোলমোগরার মোসমিল উদ্দিন প্রমুখ।ওসি ইফতেখার হাসান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪৪ জন বিভিন্ন মামলার আসামি। এদের মধ্যে ৩১ জনকে আদালতে পাঠানো হয়েছে। বাকিরা জামিনে থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।