মিরসরাইয়ে পৌর জামায়াতের আমির গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাই পৌর জামায়াতে ইসলামীর আমির মাহবুবুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর ১২টায় উপজেলার মান্দারবাড়ীয়া শাহ আলিয়া মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাহবুবুল হক ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত। মিরসরাই জামায়াতের এই নেতা দুই মাসের ব্যবধানে এ পর্যন্ত দুই দফা পুলিশের হাতে গ্রেপ্তার হলেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মিরসরাই থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করলে আদালত থেকে তিনি জামিনে বেরিয়ে আসেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, মাহবুবুল হকের বিরুদ্ধে হরতালে গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।