মিরসরাইয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে দৃষ্টিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন পালন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল সোমবার মিরসরাই সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক ও উন্নয়নকর্মী শাহাদাৎ হোসেন চৌধুরী, প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি বাবুল দেব নাথ, লোকমান গনি, অপকার কার্যনির্বাহী সদস্য ও মিরসরাই বালিকা বিদ্যালয়ের শিক্ষক বিলকিছ আক্তার, ইপসার শাখা ব্যবস্থাপক দিলীপ কুমার পণ্ডিত, অপকার প্রকল্প ব্যবস্থাপক মোর্শেদা শিল্পী, শহীদ উল্লাহ, সাবেক ছাত্রনেতা সাইফুল্লাহ দিদার, ইপসা কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, প্রতিবন্ধী সংগঠনের পক্ষে লায়লা আক্তার, বেলাল প্রমুখ।