মিরসরাইয়ে ফের অটোরিকশাচালক খুন, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে ছিনতাইকারীরা এক সিএনজিচালিত অটোরিকশার চালককে খুন করেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার করেরহাট-রামগড় সড়কের কয়লাভাঙ্গা টাবর এলাকায় নুরুল আলম (২৬) নামের ওই চালক হন। এ নিয়ে তিন বছরে এই সড়কে ১২ জন অটোরিকশাচালক ছিনতাইকারীর হাতে খুন হলেন। মিরসরাই-সীতাকুণ্ড সার্কেলের এএসপি রুহুল আমীন সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, আটক দুই ছিনতাইকারী অটোরিকশা ছিনতাই ও হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।