মিরসরাইয়ে বইমেলা গুণীজন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে সাত দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের আয়োজনে মেলার উদ্বোধন করেন ভাষাসৈনিক নুরুল ইসলাম।উপজেলা মিলনায়তনে উদ্বোধনী আনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন কবির আহম্মদ, ফেরদৌস হোসেন আরিফ, রেহানা আক্তার, বোরহান উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে শোভাযাত্রা বের করা হয়। দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, দেশের গান, লোকসংগীত ও একক অভিনয়ের ওপর প্রতিযোগিতা হয়।