মিরসরাইয়ে বগি লাইনচ্যুত, যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে একজন মারা গেছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজারের পূর্ব পাশের ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া প্রথম আলোকে জানান, এ ঘটনায় নাসিমা আক্তার নামে এক যাত্রী মারা গেছেন।

জানা গেছে, ট্রেনটি বেলা ১১টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।