মিরসরাইয়ে বন্দুকসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে দুটি একনলা বন্দুক ও ৮২ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল রোববার ভোরে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামে অভিযান চালিয়ে নিজাম উদ্দিন (২৬) নামের ওই যুবককে আটক করা হয়েছে। র্যাব জানায়, গতকাল নিজামের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর ঘর থেকে ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির পার্শ্ববর্তী জঙ্গল থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। নিজামকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।