মিরসরাইয়ে বাণিজ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা শুরু হয়েছে। এ অঞ্চলে এটিই প্রথম বাণিজ্য মেলা। গতকাল শুক্রবার পৌরসভার মেয়র আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন।বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন সওদাগর প্রমুখ।প্রধান অতিথি গিয়াস উদ্দিন বলেন, এ মেলার মাধ্যমে মিরসরাইয়ের ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত মেলা চলবে।