মিরসরাইয়ে বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ক্ষমতাসীন দল-সমর্থিত পদপ্রার্থীর কর্মীরা বিএনপি-সমর্থিত প্রার্থীর কর্মীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল শনিবার উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নেতারা এ অভিযোগ করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিন।লিখিত বক্তব্যে বলা হয়, ওচমানপুর, মঘাদিয়া, হাইতকান্দি, খইয়াছড়া, জোরারগঞ্জ ও কাটাছড়া ইউনিয়নে বিএনপির কর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছে ক্ষমতাসীন দলের প্রার্থীর কর্মী-সমর্থকেরা। সম্প্রতি ওচমানপুর, মঘাদিয়া ও হাইতকান্দিতে বিএনপি-সমর্থিত প্রার্থীদের কর্মী-সমর্থকদের ওপর বেশ কয়েকবার হামলা করা হয়েছে। ওই ঘটনায় তিনটি মামলা করা হলেও আজ পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।