মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে গুলিবর্ষণের প্রতিবাদে মিরসরাইয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম আলাউদ্দিন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম চৌধুরী। সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান।