মিরসরাইয়ে বিদ্যালয়ে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের একটি মাধ্যমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে নগদ ২২ হাজার টাকা এবং একজন শিক্ষকের স্বর্ণের একটি আংটি চুরি হয়েছে। এ সময় অফিস কক্ষের তিনটি আলমিরাও ভাঙচুর করা হয়।
গত রোববার গভীর রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের সরকারহাট এন আর উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ জানান, নৈশপ্রহরী ঘুমানোর সুযোগে তাঁর কক্ষ, হিসাব কক্ষ এবং শিক্ষক মিলনায়তনের তালা ভেঙে প্রবেশ করে চোর। এতে হিসাব কক্ষে থাকা নগদ ২২ হাজার টাকা এবং শিক্ষক রফিউজ্জামানের স্বর্ণের আংটি খোয়া গেছে। এরপর তারা অফিসের প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে এবং তিনটি আলমিরা ভাঙচুর করে। সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে চুরির ঘটনা সম্পর্কে মিরসরাই থানাকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।