মিরসরাইয়ে বিদ্যু ৎ স্পৃষ্ট হয়ে দুজন নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে ভবন নির্মাণের সময় বিদ্যু ৎ স্পৃষ্ট হয়ে দুজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন: ওই গ্রামের নুর গনির ছেলে নাজিম উদ্দিন (২৫) ও হাইতান্দি ইউনিয়নের জগদীশপুর গ্রামের নিজামউদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (২২)।মসজিদিয়া গ্রামের আবুল কালাম জানান, গ্রামের গুরা মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে নির্মাণকাজ করছিলেন ওই দুজন। ওই বাড়ির একটি জানালার লোহার গ্রিলে তার ছিদ্র হয়ে বিদ্যু ৎ সঞ্চালিত হয়। কিন্তু তা বুঝতে না পেরে ওই জানালার সংস্পর্শে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ওই দুই শ্রমিক।চট্টগ্রাম পল্লী বিদ্যু ৎ সমিতি-৩-এর মিরসরাই আঞ্চলিক কার্যালয়ের এজিএম (কম) এম এ কবির জানান, এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে তিনি অবগত নন।