মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গতকাল শুক্রবার রোকেয়া বেগম (৩৮) নামের এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। উপজেলার মধ্যম মগাদিয়া এলাকায় ঘটনাটি ঘটে। রোকেয়ার স্বামীর নাম জয়নাল আবেদিন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জহিরুল আলম জানান, বেলা ১১টার দিকে রোকেয়া নিজ বাড়িতে পানির পাম্প ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।