মিরসরাইয়ে বিনা মূল্যে বই বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাই ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কলেজ ছাত্র-শিক্ষক মিলনায়তনে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে ভর্তিকৃত বিজ্ঞান বিভাগের সব ছাত্রছাত্রীর মধ্যে ওই বই বিতরণ করা হয়। অধ্যক্ষ মোহাম্মদ শরীফের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. শফিউল আলম। অধ্যাপক শিমুল বড়ুয়ার পরিচালনায় কলেজ ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, মো. হায়দার, অধ্যাপক দিলীপ কান্তি নাথ, অধ্যাপক একরামুল হক, অধ্যাপক নাসির উদ্দিন প্রমুখ।