মিরসরাইয়ে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পাঁচজন আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এসব অভিযান চালানো হয়।থানা সূত্রে জানা গেছে, সিআর ও জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় দক্ষিণ নাহেরপুর এলাকার সাদেক হোসেন, গিয়াস উদ্দীন ও মো. জাফর; গেরামারা এলাকার আবুল কাশেম ও মধ্যম মঘাদিয়া এলাকার বাসিন্দা দুলালকে গ্রেপ্তার করা হয়।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান জানান, তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁদের আজ শনিবার আদালতে হাজির করার কথা।