মিরসরাইয়ে বেত্রাঘাতের প্রতিবাদে মাদ্রাসার শ্রেণীকক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেত্রাঘাতের প্রতিবাদে চট্টগ্রামের মিরসরাই উপজেলার শান্তিরহাট ইসলামীয়া মাদ্রাসার ছাত্ররা গতকাল শনিবার শ্রেণীকক্ষে তালা লাগিয়ে দেয়।ওই মাদ্রাসার একদল ছাত্র গতকাল অভিযোগ করে, শিক্ষিকা সেলিনা আক্তার তাদের কয়েকজনকে গতকাল সকালে বেত্রাঘাত করেন। এর প্রতিবাদে তারা বেলা ১১টার দিকে শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেয়।ছাত্রদের প্রহারের অভিযোগ অস্বীকার করে সেলিনা আক্তার জানান, প্রতিবছর ছাত্রদের পিকনিকে নিয়ে যাওয়া হতো। কিন্তু গত বৃহস্পতিবার শুধু ছাত্রীদের পিকনিকে নেওয়া হয়। এর জেরে একদল ছাত্র গতকাল শ্রেণীকক্ষে ও ছাত্রীদের বিশ্রামাগারের আসবাবপত্র ভাঙচুর করে। পরে তারা ওই সব কক্ষে তালা ঝুলিয়ে দেয়।মাদ্রাসার একটি সূত্র জানায়, সন্ধ্যায় একজন দপ্তর সহকারী ওই কক্ষগুলোর তালা খুলে দেন।মাদ্রাসার অধ্যক্ষ একরামুল হক জানান, এ ঘটনায় আগামীকাল সোমবার মাদ্রাসা পরিচালনা কমিটির বৈঠক ডাকা হয়েছে।