মিরসরাইয়ে বোরহান হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাই থানার এএসআই বোরহান উদ্দীন হত্যা মামলার আসামি মোস্তাফিজুর রহমান ওরফে সোহেলকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রোববার মিরসরাই থানা পুলিশ তাঁকে বারইয়ারহাট পৌরসভা থেকে গ্রেপ্তার করে।মিরসরাই থানা সূত্র জানায়, গত ৪ এপ্রিল বোরহান উদ্দীন মাদক ব্যবসায়ী পারভেজকে গ্রেপ্তার করতে গিয়ে উপজেলার হিঙ্গুলী এলাকায় খুন হন। পারভেজকে ধরতে গেলে তিনি বোরহান উদ্দীনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এই মামলায় আটক হওয়া ব্যক্তিদের জবানবন্দীতে সোহেলের নাম বেরিয়ে আসে। পুলিশ তাঁকে খুঁজে বেড়াচ্ছিল। সোহেলের বিরুদ্ধে এ হত্যা মামলা ছাড়া আরও দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ও বোরহান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা অংশা থোয়াই জানান, ‘আশা করছি, সোহেলের কাছ থেকে বোরহান হত্যার অনেক তথ্য পাওয়া যাবে।’