মিরসরাইয়ে বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দমদমা অভয়শরণ বৌদ্ধবিহারে হামলার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বৌদ্ধবিহারের আহত অধ্যক্ষ ধর্মকীর্তি মহাথেরোর বড় ভাই ধনা বড়ুয়া বাদী হয়ে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে ওই মামলা করেন।আসামিদের মধ্যে রয়েছেন দমদমা এলাকার সূক্ষ্মদর্শী বড়ুয়া, মলয় ওরফে ডিটু বড়ুয়া, জনি মুৎসুদ্দী, তরুণ বড়ুয়া, রাজীব বড়ুয়া, লক্ষ্মণ বড়ুয়া, আমান উল্লাহ, সমীর বড়ুয়া, ভুদেব বড়ুয়া, রণজিৎ বড়ুয়া, মিহির বড়ুয়া ও সুবিমল বড়ুয়া। মিরসরাই থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বৌদ্ধবিহারের ভিক্ষুদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় আটক এবং মামলার আসামি জনি, মলয় ও আমানকে গতকাল আদালতের মাধ্যমে চট্টগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।মিরসরাই থানার ওসি হুমায়ুন কবির জানান, বৌদ্ধবিহার এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।