মিরসরাইয়ে মাদকসহ আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে আটক করেছে জোরারগঞ্জ থানার পুলিশ। গত বুধবার সন্ধ্যা ও রাতে উপজেলার মধ্যম সোনাপাহাড় ও জামালপুর থেকে পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন ওসমানপুর ইউনিয়নের বাঁশখালী গ্রামের সুজাউল হকের ছেলে আলা উদ্দিন (৪৫), সোনাপাহাড় এলাকার জহিরুল হকের ছেলে নূর নবী (৪০) ও জামালপুর গ্রামের রবিউল হোসেনের ছেলে শহীদুল ইসলাম (২০)।
এ সময় পুলিশ ১৫ বোতল ফেনসিডিল, ১২টি ইয়াবা বড়ি ও ১৫০ লিটার চোলাই মদ উদ্ধার করে।