মিরসরাইয়ে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাঁধে কাঁধ মিলিয়ে লড়ি সুশিক্ষিত মিরসরাই গড়ি’ স্লোগান সামনে রেখে গড়ে ওঠা মিরসরাইয়ের শিক্ষাবান্ধব সংগঠন প্রজন্ম মিরসরাইয়ের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা ২০১২ অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।প্রজন্ম মিরসরাইয়ের সভাপতি ইউনুচ নূরী জানান, গতকাল শুক্রবার সকাল ১০টায় মিরসরাইয়ের তিনটি কেন্দ্রে প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। মিরসরাইয়ের সরকারহাট এনআর উচ্চবিদ্যালয়, মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয় এবং জোরারগঞ্জ বালিকা বিদ্যালয় ও কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ‘ক’ বিভাগে এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ‘খ’ বিভাগে অংশ নেয়। প্রধান পরীক্ষক ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মোহামঞ্চদ জসিমউদ্দিন জানান, ‘ক’ ও ‘খ’ বিভাগের দুজন চ্যাম্পিয়ন শিক্ষার্থীর জন্য পুরস্কার হিসেবে থাকছে দুটি কম্পিউটার। এ ছাড়া ট্যালেন্টপুল ক্যাটাগরিতে ২০ জন এবং এ গ্রেড ক্যাটাগরিতে ৮০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। তিনটি পরীক্ষা কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন সরকারহাট এনআর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ, মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আবছার, জোরারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম।