মিরসরাইয়ে যুবলীগ নেতাদের গাড়িতে গুলিবর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে যুবলীগ নেতাদের টার্গেট করে গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এ সময় জয়নাল আবেদীন নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত করেছে তারা।
গত শুক্রবার রাত প্রায় দেড়টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের আইডিয়াল কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে।
আহত জয়নালকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোশাররফ মান্না বলেন, গত শুক্রবার রাতে সিএনজি অটোরিকশায় করে তিনি, উপজেলা যুবলীগের সদস্য মাঈন উদ্দিন ও রাসেল বারইয়ারহাট থেকে জোরারগঞ্জ যাচ্ছিলেন।
তাঁদের সঙ্গে সঙ্গে েমাটরসাইকেলে করে যুবলীগ কর্মী জয়নাল আবেদীনও জোরারগঞ্জ যাচ্ছিলেন। জোরারগঞ্জ আইডিয়াল কিন্ডারগার্টেনের সামনে আসার পর আগে থেকে ওতপেতে থাকা স্থানীয় সন্ত্রাসী নাজিম উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল যুবলীগ নেতা-কর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। কিন্তু গুলি লক্ষভ্রষ্ট হয়।
এ সময় মোটরসাইকেলে থাকা যুবলীগ কর্মী জয়নাল আবেদীনকে কুপিয়ে আহত করে তারা।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, এ ঘটনায় জয়নাল বাদী হয়ে নাজিম উদ্দিনকে প্রধান আসািম করে ১০ জনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি মামলা করেছে। তদন্তপূর্বক আসািমদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।