মিরসরাইয়ে লজ্জাবতী বানর অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর গ্রামের কাশেম মাস্টারের বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়।জানা গেছে, রোববার বিকেলে পরাগলপুর গ্রামের ছোট ছেলেমেয়েরা একটি বন্য প্রাণীকে তাড়া করে। খবর পেয়ে ওই গ্রামের শিক্ষক কাশেমসহ গ্রামবাসী বন্য প্রাণীটি দেখতে যায়। কাশেম মাস্টার গ্রামবাসীর সহযোগিতায় বন্য প্রাণীটি উদ্ধার করে মিরসরাই বন বিট কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে হিঙ্গুলি ফরেস্ট বিট কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন।হিংগুলি বন বিট কর্মকর্তা মো. মাসুম কবির জানান, বন্য প্রাণীটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর। প্রাণীটি এখন প্রায় বিলুপ্ত। বানরটি উদ্ধার করে স্থানীয় মাজার টিলায় ছেড়ে দেওয়া হয়েছে।