মিরসরাইয়ে শিবিরের তিন কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে শিবিরের তিন কর্মীকে আটক করেছে মিরসরাই থানার পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নিজামপুর ও বড়তাকিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।আটককৃতরা হলেন উপজেলার নয়দুয়ারু এলাকার হারুন রশিদের ছেলে সাইদ হোসেন ওরফে ইউসুফ (২০), বড় কমলদহ এলাকার গনি মিয়ার ছেলে মহসিন ( ২৮) ও আবুল কালামের ছেলে জাকির হোসেন (৩০)। নিজামপুর পুলিশ ফাঁড়ির উপপরিদশর্ক মোহাম্মদ ইসমাইল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ আইনে মামলা হয়েছে। তাঁদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।