মিরসরাইয়ে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম (২০) নামের একজন যুবককে আটক করেছে পুলিশ।গতকাল সোমবার উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব রহমতাবাদ এলাকা থেকে নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এর আগে তাঁকে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে আটক করে রাখে। মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, গতকাল দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রহমতাবাদ এলাকার বাসিন্দা মোস্তফার ছেলে নজরুল একই এলাকার সাত বছরের শিশুকে ফুসলিয়ে তাঁর ঘরে নিয়ে যান। পরে মেয়েটির কান্নার শব্দ শুনে লোকজন ঘরে ঢুকে বখাটে নজরুলকে আটকের পর পুলিশে সোপর্দ করে। গতকাল রাত আটটা পর্যন্ত মামলা না হলেও পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।