মিরসরাইয়ে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে গতকাল মঙ্গলবার দুপুরে কাজী মশিউর রহমান ওরফে ওয়াসিম (৫) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ভূঁঞাতালুক গ্রামের ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মুঠোফোনের সূত্র ধরে পুলিশ গাজী নাহিদ হোসেন ওরফে পল্লব (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।ওয়াসিমের বাবা কাজী মোশারফ হোসেন জানান, পল্লবের পরিবারের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। গত সোমবার বিকেল পাঁচটা থেকে ওয়াসিমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত আটটার দিকে ওয়াসিম নিখোঁজ—এই মর্মে এলাকায় মাইকিং করা হয়। গতকাল বেলা সাড়ে ১১টায় স্থানীয় লোকজন নিহত ওয়াসিমের বাড়ির পশ্চিম পাশের ধানখেতে বস্তাবন্দী অবস্থায় একটি লাশ দেখে লোকজনকে খবর দেয়।মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহম্মদ জানান, ওয়াসিমকে ঘাড় মটকে এবং শ্বাসরোধে খুন করা হয়েছে। গায়ে সিগারেটের আগুনের ছ্যাঁকা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে ওয়াসিমের লাশের সঙ্গে পল্লবের ব্যবহূত মুঠোফোনের সেটটিও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পল্লব খুনের কথা স্বীকার করেছে। এ ঘটনায় ওয়াসিমের বাবা বাদী হয়ে পল্লবকে আসামি করে মিরসরাই থানায় একটি হত্যা মামলা করেছেন।