মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর মিরসরাই প্রতিনিধি রাজু কুমার দেসহ তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অন্য দুজন হলেন উপজেলা যুবলীগ নেতা কল্যাণ রায় ও ছাত্রলীগের নেতা নিশান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে।