মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হিঙ্গুলী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ ফরহাদ (৪২) ও মহিবুল্লাহ মাহি (১১)। গতকাল রোববার সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত জাকির হোসেনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী প্রথম আলোকে জানান, মিরসরাইয়ের বারইয়ারহাট থেকে একটি সবজি বহনকারী ট্রাক মাটিরাঙার উদ্দেশে রওনা দেয়। জোরারগঞ্জের হিঙ্গুলী বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে খালে পড়ে যায়। এতে ট্রাকের তিন যাত্রী এর নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ট্রাকের চালক পলাতক রয়েছে।
জোরারগঞ্জ থানা সূত্র জানায়, নিহত ফরহাদ খাগড়াছড়ির মাটিরাঙার বটতলা গ্রামের মফিজউদ্দিনের ছেলে।