মিরসরাইয়ে সরে দাঁড়ালেন এক মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই পৌরসভার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেন ওরফে সুজন। সংবাদপত্রে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তিনি গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেন।তবে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২ জানুয়ারি। তাই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ব্যালট পেপারে তাঁর নাম থাকবে বলে জানা গেছে।সংবাদপত্রে পাঠানো বিজ্ঞপ্তিতে আনোয়ার হোসেন জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ ব্যাপারে তিনি প্রথম আলোকে বলেন, ‘পারিবারিক ও অসুস্থতার কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। কারও চাপে সরে দাঁড়াইনি।’প্রসঙ্গত, মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর মিরসরাই পৌরসভায় মেয়র পদে প্রার্থী নয়জন। তাঁদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য আনোয়ার হোসেনসহ বিএনপির সমর্থক প্রার্থী চারজন।