মিরসরাইয়ে সাড়ে ১৬ কোটি টাকার তৈরি পোশাকপণ্য উদ্ধার, আটক ১
মিরসরাইয়ে চোরাই পথে বিক্রির সময় প্রায় ১৬ কোটি ৫৩ লাখ ১২ হাজার টাকার তৈরি পোশাকসামগ্রী উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।গতকাল মঙ্গলবার উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট-রামগড় সড়কের ছত্তরুয়া এলাকা থেকে কাভার্ড ভ্যানসহ পণ্যগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ নাছির নামে গাড়ির হেলাপারকে আটক করেছে। জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মো. মহিম জানান, গতকাল কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো ছ ১১-৭২৮৪) করে পোশাক কারখানায় তৈরি টি-শার্ট রপ্তানির জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে যাচ্ছিল। কিন্তু গাড়ির চালক চট্টগ্রাম না গিয়ে চোরাকারবারিদের কাছে বিক্রি করার জন্য উপজেলার করেরহাট-রামগড় সড়ক দিয়ে ছত্তরুয়া এলাকায় নিয়ে যায়। পোশাক পণ্যগুলো নারায়ণগঞ্জ এলাকার বে-ক্রিয়েশন লিমিটেডের বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ কার্ভাড ভ্যানসহ পণ্যগুলো উদ্ধার করে এবং একজনকে আটক করে।জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, কাভার্ড ভ্যানে মোট ৪২০টি কার্টন পোশাক পণ্য ছিল। প্রতি কার্টনে ৭২ পিস করে টি-শার্ট ছিল। প্রতি পিস টি-শার্টের মূল্য পাঁচ হাজার ৬০০ টাকা বলে জানান তিনি।