মিরসরাইয়ে স্বর্ণের দোকানে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে মদিনা জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার বেলা একটায় পৌর বাজারের মসজিদ গলির মহিউদ্দীন বাবুল মার্কেটে এ চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক রফিকুল ইসলাম দাবি করেন, দোকান থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। রফিকুল জানান, গতকাল দুপুরে তিনি দোকান বন্ধ করে জুমার নামাজ আদায় করতে মসজিদে যান। এ সময় মার্কেটের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। নামাজ শেষে দোকানে এসে দেখেন, কে বা কারা তাঁর দোকানের তালা ভেঙে জিনিসপত্র তছনছ করে লকার ভেঙে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।