মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের নেতা মাসুদ হাসান (২৩) নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর সোয়া তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের কর্মীরা ব্যারিকেড দিয়ে ওই মহাসড়ক অবরোধ করেন। এ সময় চারটি গাড়ি ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মিরসরাই ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন মোটরসাইকেলে চড়ে নিজ বাড়িতে ফিরছিলেন। সোয়া তিনটার দিকে ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটি চাপা দিলে মাসুদ আহত হন। তাঁকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মাসুদ মিরসরাই পৌরসভার আমবাড়িয়া গ্রামের প্রবাসী মো. মোস্তফার ছেলে।মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিকেল পাঁচটার দিকে ছাত্রলীগের কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় চারটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।