মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিকের দাফন সম্পন্ন
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দৈনিক জনকণ্ঠ-এর মিরসরাই প্রতিনিধি ফখরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নিহতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাত ১০টায় দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।এ সময় উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ আশরাফ হোসেন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান, বড় তাকিয়া গ্রুপের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মুহামঞ্চদ নিজাম উদ্দীনসহ মিরসরাইয়ে কর্মরত সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাজায় অংশ নেন। এরপর রাত সাড়ে ১০টায় উপজেলা মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামে নিহতের নিজ বাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।১৪ আগস্ট বেলা তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সুফিয়া রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় ফখরুল ইসলাম গুরুত্বর আহত হন। গত বুধবার বিকেল চারটায় চট্টগ্রাম হলি ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।