মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা প্রায় দুইটায় উপজেলার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের চিনকিরহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ব হিংগুলী গ্রামের মিনহাজ উদ্দিন (৩০) ও দাউদুল ইসলাম (৩১)। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে করেরহাট যাচ্ছিল। এ সময় চিনকিরহাট এলাকায় পৌঁছালে উত্তরা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা আরোহী মিনহাজ উদ্দিন ও দাউদুল ইসলাম মারা যান।