মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত প্রায় আড়াইটায় উপজেলার বড় কমলদহে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আতাউর রহমান (৩৬), কফিল উদ্দিন (৩৫) ও ফোরকান উদ্দিন (২২)। নিহত তিনজনের বাড়ি দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১১ নম্বর গন্ডামারা ইউনিয়নের বরগুনা গ্রামে।