মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। তাঁর নাম সিরাজুল ইসলাম (৪৪)। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অমল বড়ুয়া প্রথম আলোকে বলেন, সিরাজুল ইসলাম ওই স্টেশনের ফায়ার লিডার হিসেবে কর্মরত ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট ফরিদ উদ্দীন বলেন, ফায়ার সার্ভিসের ওই কর্মীকে গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।