প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন ও জুয়া খেলার দায়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ১১ জনকে ১৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদ কুতুব গতকাল রোববার তাঁদের এ জরিমানা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান বলেন, মদ ও জুয়ার বিরুদ্ধে তাঁদের এ অভিযান অব্যাহত থাকবে।