মিরসরাইয়ে ২৬ শিক্ষককে বিদায় সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণকারী ২৬ জন শিক্ষক-শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় সংবর্ধনার আয়োজন করে মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন-উর-রশিদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন। সংবর্ধনায় সংবর্ধিতদের পক্ষ থেকে বক্তব্য দেন আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক আবু নছর ও মিঠানালা সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম।