মিরসরাইয়ে ২৭টি ঘর পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের একটি বাড়িতে গতকাল রোববার আগুন লেগে ২৭টি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব মায়ানী গ্রামের ছুনি মাঝিবাড়ির একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বাড়ির সব ঘরে ছড়িয়ে পড়ে। এক ঘণ্টা পর পার্শ্ববর্তী সীতাকুণ্ড উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে, ওই বাড়ির রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী প্রথম আলোকে বলেন, আগুনের ঘটনায় প্রায় এক কোটি টাকার মালামাল ধ্বংস হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে।