মিরসরাইয়ে ৫০ কেজি ইলিশ জব্দ
মিরসরাইয়ের মিঠাছড়া ও বড়তাকিয়া বাজার থেকে ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফ হোসেনের নেতৃত্বে ওই আদালত পরিচালনা করা হয়।সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বাজারজাত করার অপরাধে বাদল দাশ ও আবদুল মান্নান নামের দুই মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা করে এক হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও মো. আশরাফ হোসেন জানান, ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সরকার ইলিশ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে। কিন্তু ব্যবসায়ীরা তা মানছেন না। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৩ ধারায় দুটি বাজার থেকে মাছগুলো জব্দ ও দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।জব্দ করা মাছ আবুতোরাব ফাজিল মাদ্রাসার এতিমখানা এবং চৈতন্যেরহাট গোলাম রহমান শিশু সদনের এতিমদের দেওয়া হয়েছে। ইউএনও বলেন, এতিমরা এখন আর ইলিশ খেতে পারে না। তাই জব্দ করা মাছগুলো তাদের দেওয়া হয়েছে।