মিরসরাইয়ে ৬টি ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে পরিত্যক্ত অবস্থায় ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে জোরারগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের জোরারগঞ্জ বাজারসংলগ্ন জাফর ম্যানশনের পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার এসআই মো.আলমগীর জানান, জোরারগঞ্জ বাজারের জাফর ম্যানশনসংলগ্ন জঙ্গলে একটি প্লাস্টিকের পাত্র দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ভুসিভর্তি পাত্র থেকে কালো স্কচটেপে মোড়ানো ছয়টি ককটেল উদ্ধার করে।