মিরসরাইয়ের পাহাড়ে এক নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে আলেয়া আক্তার (৪১) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে মিরসরাই থানার পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা পাহাড়ের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত নারীর ভাই মীর হোসেন জানান, আলেয়া প্রতিদিনের মতো গত রোববার পাহাড়ে কাঠ কাটতে যান। প্রতিদিন পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে করেরহাট বাজারে বিক্রি করে সন্ধ্যা ছয়-সাতটা নাগাদ বাড়িতে ফিরে আসেন তিনি। কিন্তু গত রোববার তিনি আর বাড়িতে ফিরে আসেনি। রাতে আত্মীয়স্বজন পাহাড়ের চারদিকে খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজন গরু নিয়ে পাহাড়ে গেলে আলেয়ার লাশ দেখে পুলিশে খবর দেয়।