মিরসরাইয়ের স্কুল শিক্ষার্থীদের স্মরণে স্মৃতিস্তম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল-শিক্ষার্থীদের স্মৃতি রক্ষায় স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে দুর্ঘটনাস্থল ও আবুতোরাব উচ্চবিদ্যালয় চত্বরে পৃথক দুটি স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ শিগগিরই শুরু হবে। ইতিমধ্যে স্মৃতিস্তম্ভ দুটির নকশা চূড়ান্ত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক সৈয়দ সাইফুল কবির স্মৃতিস্তম্ভের নকশা করেছেন।অধ্যাপক সাইফুল কবির প্রথম আলোকে জানান, স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষ্যে নকশা অঙ্কন ও প্রাথমিক পরিকল্পনার কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও স্থানীয় সাংসদ মোশাররফ হোসেনের কাছে নকশা হস্তান্তর করা হবে।মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, আগামী ১১ জুলাই ট্র্যাজেডির এক বছর পূর্ণ হওয়ার আগেই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শেষ করা হবে।উল্লেখ্য, গত বছরের ১১ জুলাই ফুটবল খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফেরার পথে আবুতোরাব বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হয়।